প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ১২:২৪ পিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ রিজিয়ন কে বিসিআরসি এক্সিলেন্স এওয়ার্ড -২০২৫ প্রদান করা হয়।

শনিবার বিকেল ৫ ঘটিকায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) ভবনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)এর পক্ষ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় আরো পাঁচজনকে উক্ত এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলী আশরাফ আখন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক ও সভাপতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)।
উল্লেখ্য যে,পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম পর্যটন খাতে বিশেষ অবদানের জন্য ইতিপূর্বে ও Nepal-Bangladesh Friendship Award-2023, পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর Best Entrepreneur Award -2024 প্রাপ্ত হয়েছিলেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...