নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ৭:৪৭ পিএম

উখিয়া উপজেলার ১৪ এপিবিএনের ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের নেতৃত্বে ৮ সেপ্টেম্বর ভোররাতে বিশেষ অভিযান চালানো হয়েছে। ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা রহমত উল্লাহ (৩৪) নামে এক ব্যক্তির বসতশেডে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

অভিযানটি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন, ক্যাম্প কমান্ডার এএসপি আবু হানিফ এবং এসআই গৌতম চন্দ্র দে ও এএসআই এনামুল হাসানের নেতৃত্বে পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত আলামতের সঙ্গে রহমত উল্লাহকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্তে উখিয়া থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ধারা ১৯(A) ও ১৯(F) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...