প্রকাশিত: ২৬/১২/২০২১ ১১:৫১ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি আজ (২৬ ডিসেম্বর ২০২১) ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার অঞ্চল এবং ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনকালে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এবছর‌ও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান পর্যটন নগরী কক্সবাজারস্থ রামু রাবার বাগান এলাকায় ১০০০ জন এবং চট্টগ্রামস্থ সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় ২০০ জন হতদরিদ্র ব্যাক্তির মাঝে কম্বল বিতরণ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে। রামু ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সাথে ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারগণ ছাড়াও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...