প্রকাশিত: ২৯/১০/২০২১ ৭:৪৯ এএম

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) পক্ষ থেকে তিনটি গাড়ি প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে গাড়ি তিনটি হস্তান্তর করা হয়।

উপস্থিত ছিলেন ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধান মিস ইটা সুকি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াত, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমুখ।

এ সময় মিস ইটা সুকি রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভূমিকার প্রশংসা করেন এবং মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেফতার করায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নাইমুল হককে ধন্যবাদ জানান।

ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এপিবিএনকে গাড়ি প্রদান করায় ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানান ও ভবিষ্যতেও এ সহযোগিতা যেন চলমান থাকে তার আহ্বান জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াত।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer