উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ৮:৪২ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারবনিয়া এলাকায় র‍্যাব-১৫ এর পৃথক দুটি ইউনিটের যৌথ অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ জুলাই) সকালে র‍্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্প (সিপিসি-২) ও টেকনাফ ক্যাম্প (সিপিসি-১) এর যৌথ অভিযানিক দল মাদারবনিয়ায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার দুজন হলেন— কক্সবাজার সদরের উত্তর নুনিয়াছড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মোঃ মনির (৩২),অন্যজন উখিয়ার মাদারবনিয়া এলাকার রশিদ আহমদের ছেলে মঞ্জুর আলম (২৮)।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...