প্রকাশিত: ১৭/০৫/২০২০ ২:০৫ এএম , আপডেট: ১৭/০৫/২০২০ ২:৩০ এএম


কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ৫ দিনের মাথায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ক্যাম্পের শতাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। এছাড়াও প্রায় ২০টি ঘর ও মসজিদ পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে কুতুপালং ক্যাম্প ৫ এর জি২ই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

রাত ২ টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

উখিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার (১২ মে) সকালে একই এলাকায় লম্বাশিয়াঘোনায় অবস্থিত এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস জানায় ‘এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer