প্রকাশিত: ১৩/০৪/২০২০ ২:৩৮ পিএম , আপডেট: ১৩/০৪/২০২০ ৩:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনহিতকর কাজ করছে এনজিও সংস্থা কোস্ট ট্রাস্ট ।

চলমান করোনাভাইরাসে, ‘উখিয়ায় করোনায় মৃতদের দাফনের জন্য প্রস্তুত ৬ যুবক‘শীর্ষক সংবাদ অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকমে প্রকাশিত হলে দাফন কাজে তাদের ব্যক্তিগত সুরক্ষায় জন্য এগিয়ে আসে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট।

আজ সোমবার সকাল ১১ টায় ব্যক্তিগত সুরক্ষায় সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী নিকট ৬ সেট পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) হস্তান্তর করেন উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী ও কোস্ট
উখিয়ার রিলিফ এন্ড অপারেশন সেন্টারের টিম লিডার মোহাম্মদ রেজাউল করিম।

ইতোপূর্বে কোস্ট ট্রাস্ট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও করোনা তহবিলে প্রায় সাড়ে ৪ লাখ টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করে।

করোনার সংকট মোকাবেলায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগেও আর্থিক সহায়তা দিয়েছে দেশের স্বনামধন্য এই সংস্থাটি।

পাশাপাশি রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র বিলি করেছে। মসজিদ, মন্দির ও বিভিন্ন সমাজভিত্তি প্রচারণাও চালিয়েছে কোস্ট ট্রাস্টের কর্মীরা।

মানবিক সংস্থা হিসেবে এই সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাত ৮টায় ৬ জন স্বেচ্ছাসেবী তাদের নিজেদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী কাছে জমা দেন।
৬ ব্যক্তি হলেন -উখিয়ার সোনারপাড়ার এম, হেলাল আহমদ রিজভী, মিজানুর রহমান, জামাল আহমদ, মুহাম্মদ রহমত উল্লাহ, মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ ফারুক।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা করোনা সন্দেহে কোনো মুসলিম পুরুষ মারা গেলে তার গোসল, জানাজা ও দাফন থেকে সব কিছু সম্পন্ন করবে তারা।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...