প্রকাশিত: ০৬/০৪/২০২০ ৯:৪৯ এএম , আপডেট: ০৬/০৪/২০২০ ৯:৫৭ এএম
ফাইল ছবি

ওবাইদুল হক চৌধুরী,উখিয়া নিউজ ডটকম::

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা করোনা সন্দেহে কোনো মুসলিম পুরুষ মারা গেলে তার গোসল, জানাজা ও দাফন কাজে আগ্রহী হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ উখিয়া উপজেলার ৬ স্বেচ্ছাসেবী সদস্য।

গত রবিবার রাত ৮টায় নিজেদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী কাছে প্রদান করেছেন তারা।

সরকারের আহ্বানে সাড়া দিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ উখিয়া উপজেলা শাখা তাদের ৬ সদস্যে এ তালিকা প্রকাশ করেছেন।

তারা উখিয়া নিউজ ডটকমকে জানান, আল্লাহর সন্তুষ্টির জন্য দলবদ্ধভাবে এ মহতী কাজ করতে আগ্রহী হয়েছেন তারা।

৬ ব্যক্তি হলেন উখিয়ার সোনারপাড়ার এম, হেলাল আহমদ রিজভী,মিজানুর রহমান,জামাল আহমদ,মুহাম্মদ রহমত উল্লাহ,মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ ফারুক।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer