প্রকাশিত: ০৬/০৪/২০২০ ১:২১ পিএম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এদের মধ্যে আরও চারজন মারা গেছেন।

বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়া পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। ফলে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

সোমবার রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় একটি জাতীয় কমিটির গঠন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমাকে জাতীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু কখন কারখানা খুলবে, মসজিদ খোলা থাকবে কি না- এসব বিষয়ে জাতীয় কমিটির সঙ্গে আলোচনা হয় না। স্বাস্থ্য বিষয় ছাড়া আমার সঙ্গে কোনো কিছু আলোচনা হয় না। আমি সাংবাদিকদের জবাব দিতে পারি না।

পোশাক কারখানা খোলা রাখা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, বিজিএমইএ, বিকেএমইএ বিষয়গুলো দেখবে। আমরা যদি ইচ্ছে করে সংক্রমণ বাড়াই, সেটা তো বলতে হবে। আগামীতে যাতে এমনটা না হয় সেটা খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, মানিকগঞ্জে একটি মাদ্রাসায় একসঙ্গে ২৮ জন ওঠাবসা করেছিল। তাদের কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব জায়গায় এভাবে ছড়িয়ে পড়লে হাসপাতালে জায়গা দিতে পারবো না।
এটা তো রোগ সেটা বুঝতে হবে। রোগ কাউকে ছাড়বে না।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৭৩ হাজার ৯৯০ জন। যুক্তরাষ্ট্রের পরপরই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে; ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন। এছাড়া ইতালিতে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৯৪৮।

এছাড়া বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৬৯ হাজার ৪৪৪ জন। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৫ হাজার ৮৮৭। এরপর ১২ হাজার ৬৪১ মৃত্যু নিয়ে ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থান দ্বিতীয়। তবে আড়াই লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer