প্রকাশিত: ০১/০৪/২০২০ ৫:১৭ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকার ঘোষিত চলমান ছুটি আরও ৫ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে আগামী ৯ তারিখ পর্যন্ত ছুটি বেড়েছে। তবে ১০ ও ১১ তারিখ সাপ্তাহিক ছুটি হওয়ায় অফিস খুলবে ১২ এপ্রিল।

বুধবার (০১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তাররোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ তারিখ জারি করা প্রজ্ঞাপনে সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যুক্ত থাকবে।

জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষি পণ্য, সার কীটনাশক, খাদ্য, শিল্প পন্য, চিকিৎসা সরঞ্জাজামাদি, জরুরি নিত্যপ্রয়োজনী পন্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ঔষধের দোকান, হাসপাতাল এ ছুটির আওতাবহির্ভূত থাকবে।

জরুরি প্রয়োজনে অফিসমূহ খোলা রাখা যাবে। প্রয়োজনে ঔষধশিল্প ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু রাখতে পারবে বলেও এতে জানানো হয়।

জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer