প্রকাশিত: ১৬/০৩/২০২০ ৮:৫৬ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্ষেত্রে ভাল কাজ, বিশেষ অর্জন ও কৃতিত্বের জন্য কক্সবাজার জেলা পুলিশ, কমিউনিটি পুলিশিং, গ্রাম পুলিশের সদস্যকে ক্রেস্ট, সম্মাননা সনদ ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। সোমবার ১৬ মার্চ সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর নান্দনিক সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন বরণ দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) বাবুল চন্দ্র বণিক , শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ (শি.), সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ শাহজাহান কবির, রামু থানার ওসি আবুল খায়ের, উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু, টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বিপিএম (বার), চকরিয়া মডেল থানার ওসি হাবিবুর রহমান, মহেশখালী থানার ওসি প্রভাব চন্দ্র ধর, কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় ফেব্রুয়ারী মাসের ভাল কাজের কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), শ্রেষ্ঠ এসআই (নিঃ), শ্রেষ্ঠ এএসআই (নিঃ), শ্রেষ্ঠ এটিএসআই, শ্রেষ্ঠ ডিআইও/এডিআইও, শ্রেষ্ঠ কনস্টেবল এবং আট থানার ০৮(আট) জন চৌকিদার/দফাদার, ০১(এক) জন কমিউনিটি পুলিশিং এর কর্মকর্তাসহ মোট ২০(বিশ) জনকে অর্থ পুরষ্কার ও সম্মাননা সনদ এবং আরো ২০(বিশ) জনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) তাঁর বক্তব্যে গত ফেব্রুয়ারী মাসে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে একইদিন দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলার ফেব্রুয়ারী মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer