প্রকাশিত: ১৪/০৩/২০২০ ৯:০৪ এএম

কক্সবাজারে বেড়াতে আসা ফেরদৌস আলম খান সৌরভ (৩৫) নামে এক পর্যটক হঠাৎ অসুস্থ্য হয়ে মারা গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় অসুস্থ্য অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত পর্যটেকর বাড়ি সিরাজগঞ্জ সদরের মুজিব সড়ক এলাকার মৃত নবিউল আলম খানের পুত্র। চাকরি সূত্রে বর্তমানে তিনি ঢাকার মিরপুর ১নং এলাকায় স্বস্ত্রীক বাস করেন।

তার স্ত্রী ফারজানা আকতা জানান, তারা শুক্রবার সকালে কক্সবাজারে পৌঁছেন। তারা কলাতলীর হোটেল কক্স-ইন এর ৩০৪ নং কক্ষে উঠেন। হোটেল থেকে সন্ধ্যার দিকে তারা বের হয়ে সুগন্ধ্যা পয়েন্টে গিয়ে ডাব ও ফিশ ফ্রাই খান। এর কিছুক্ষণ পর অসুস্থ বোধ করেন সৌরভ। তাকে স্থানীয় একটি ফার্মেসীতে দেখানো হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এস.এম নাওশাদ রিয়াদ জানান, ওই ব্যক্তি হাসপাতালের আনার আগেই মারা যান। ধারণা পরীক্ষা করে ধারণা করা হচ্ছে, হৃদরোগ অথবা ফুড পয়জনিং জনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তে বিস্তারিত জানাবে।

উল্লেখ্য, ২০১৬ সালে বিয়ে হয় ফেরদৌস আলম খান সৌরভ (৩৫) ও ফারজানার। কিন্তু তাদের কোনো সন্তান ছিলো না।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...