প্রকাশিত: ০৮/০৩/২০২০ ৯:৪৯ এএম

ডেস্ক রিপোর্ট::
দীর্ঘ সময়েও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যাচ্ছে।যার ফলে কর্মহীন রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে দিন দিন বাড়ছে অপরাধ প্রবণতা।

এদিকে উঠতি বয়সের রোহিঙ্গারা চুরি-ডাকাতি থেকে শুরু করে খুন-ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। আবার রোহিঙ্গা নারী-পুরুষের একটি অংশ যুক্ত রয়েছে মাদক বাণিজ্যে। গত দুই বছরে রোহিঙ্গা শিবিরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত হয়েছেন ৪৩ জন। এ অবস্থায় প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে প্রশাসনকে।

সূত্রে জানা যায় , অলস থাকার কারণে রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে। রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে এ পর্যন্ত র‌্যাব-পুলিশ-বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ৪০ জন রোহিঙ্গা নিহত হন। গত আড়াই বছরে ধর্ষণ, ডাকাতি, অপহরণ, চুরি, মাদক ও মানবপাচারসহ রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা হয়েছে ৪৭১টি। এরমধ্যে মাদক মামলা ২০৮টি এবং হত্যা মামলা ৪৩টি। এসব মামলায় আসামি ১ হাজার ৮৮ জন রোহিঙ্গা।

সর্বশেষ সোমবার (২ মার্চ) কক্সবাজারের টেকনাফে র্যা ব ও বিজিবির সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে ৮ রোহিঙ্গা ডাকাত নিহত হন। এদের মধ্যে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ জন এবং বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হন।

নিহতরা কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‌্যাব। এমনকি নিহত সাতজনের মরদেহ নিয়ে ফেরার পথে র্যা ব ও পুলিশকে লক্ষ্য করে ফের গুলিবর্ষণ করেন ডাকাত গ্রুপের সদস্যরা।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, প্রত্যাবাসনের পক্ষে ও বিপক্ষে রোহিঙ্গাদের বিভিন্ন গোষ্ঠীর অবস্থানের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। বিদ্রোহী সংগঠন ‘আল-ইয়াকিনথসহ কয়েকটি রোহিঙ্গা গোষ্ঠী অপহরণ করে মুক্তিপণ আদায় ও মাদক চোরাচালানের মতো অপরাধে জড়িয়ে পড়েছে।

এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পে যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ তৎপর ও মাদক প্রতিরোধেও আইশৃঙ্খলাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে বলে জানান কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন ।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...