প্রকাশিত: ০৭/০৩/২০২০ ৯:২৯ এএম , আপডেট: ০৭/০৩/২০২০ ৯:৩৭ এএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরির্দশন ও আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেছে গাম্বিয়ার একটি প্রতিনিধি দল। শুক্রবার সকালে কুতুপালং লিগ্যাল এইড ওয়ার্ল্ড ওয়াইড অফিসে রোহিঙ্গাদের সঙ্গে এ মতবিনিময় সভায় মিলিত হন তারা।

এ সময় ১৬ রোহিঙ্গা পুরুষ ও ৩২ রোহিঙ্গা মহিলার সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় রোহিঙ্গারা মিয়ানমারে সেনা-বিজিপির নির্যাতন, জুলুম, নিপীড়ন, হত্যা, গণধষর্ণের ঘটনার বিবরণ দেন। গাম্বিয়ার প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের কাছে জানতে চান তাদের দাবি-দাওয়া পূরণ হলে মিয়ানমারে ফিরে যাবে কিনা। প্রতি উত্তরে রোহিঙ্গারা জানান, তাদের নাগরিকত্ব, মৌলিক অধিকার, বসতভিটা, চলাচল, শিক্ষা ও সহায়সম্পত্তি ফেরত দিলে স্বদেশে ফেরত যাবে।

প্রতিনিধি দলটিকে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দায়েরকৃত মামলার সঙ্গে সম্পৃক্ত সাক্ষ্য ও তথ্য প্রমাণাদি সংগ্রহ করা হয়েছে বলে রোহিঙ্গারা জানিয়েছে। এরপর দুপুরে কুতুপালং ১৮নং ক্যাম্পে আইএমও সাইড ম্যানেজমেন্ট অফিস পরিদর্শন এবং সেখানে তিন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।জনকণ্ঠ

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer