প্রকাশিত: ২৮/০২/২০২০ ১১:০৮ পিএম

শফিক আজাদ::
কক্সবাজার-টেকনাফ (শহীদ এটিএম জাফর আলম) সড়কের উখিয়া স্টেশন জামে মসজিদের সামনে হঠাৎ চলন্ত বাসে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে গাড়ি থেকে লাফ দেয় যাত্রী সাধারণ। এসময় অনেক যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে আহতের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হতে দেখা গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী এইচ কে রফিক বলেন, টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সরাসরি নাফ স্পেশাল সার্ভিস (যার নং-কক্সবাজার-জ-১১-০২০৮) গাড়ীটি উখিয়া স্টেশন জামে মসজিদ সামনে পৌছলে ইঞ্জিলে হঠাৎ আগুন ধরে যায়। তখন থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে গাড়ির জানালা দিয়ে বাইরে লাফ দেয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদুল হক জানান, চলন্ত গাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনে। যার ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান গাড়িটি।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...