প্রকাশিত: ২৮/০২/২০২০ ৮:৫৬ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
সরকারের ইচ্ছায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার বেগম খালেদা জিয়ার সাথে প্রতিহিংসামূলক আচরণ করছে সরকার। সে কারণে জামিন দেয়া হচ্ছে না। বৃহস্পতিবারও জামিন দেয়া হয় নি। বিনা চিকিৎসায় তার অবস্থা শোচনীয় পর্যায়ে নেওয়ার চক্রান্ত চলছে। এজন্য আদালতকে ব্যবহার করছে সরকার।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো’র মরদেহে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, বারবার খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ আদেশের মধ্য দিয়ে সরকারের হিংসাশ্রয়ী নীতিরই বহিঃপ্রকাশ ঘটলো।
তিনি বলেছেন, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথেরো ছিল শুধু বৌদ্ধ ধর্মীয় গুরু নয়, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক বাতিঘর।
এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুল মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer