প্রকাশিত: ২৮/০২/২০২০ ৯:০৩ এএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণের ঘটনায় এক স্থানীয় বাংলাদেশী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে একটি বিদেশী দাতব্য সংস্থার হাসপাতালে ভর্তি করিয়েছে বলে জানা যায়।
স্থানীয় লোকজন জানিয়েছে, কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল তুলাতলী গ্রামের গোরা চান মিয়ার ছেলে ফরিদুল আলম(৩৫) স্হল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়। স্থানীয় ইউপি সদস্য ইকবাল বাহার জানান, উক্ত ব্যক্তি প্রতিবেশী অন্যান্যদের সাথে সীমান্তের পাহাড়ী জঙ্গলে ফুলের ঝাড়ু সংগ্রহ করতে যায়।
গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারী) ঝাড়ু সংগ্রহ করে ফিরে আসার পথে মিয়ানমার সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে একটি স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। এতে সঙ্গীয় অন্যান্যরা অক্ষত থাকলেও ফরিদুল আলম মাইনের বিস্ফোরণে গুরুতর আহত হয় বলে উদ্ধারকারী লোকজনের বরাত দিয়ে তিনি জানান। জানা গেছে, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৩৯ ও ৪০ নং সীমানা পিলারের মাঝামাঝি সীমান্তের শূন্য লাইনে এ স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer