প্রকাশিত: ২০/০২/২০২০ ৯:২৭ এএম

কক্সবাজার শহরের কলাতলীতে একটি ভবনের ফ্ল্যাট থেকে আলোচিত ইয়াবা কারবারি পুতু মেম্বারসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফ্লাটে পতিতা ব্যবসার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে তাদের আটক করা হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের আদালতে প্রেরণ করে ডিবি পুলিশ। এরপর আদালত তাদের কারাগারে প্রেরণ করে।

আটককৃতরা হলেন, খুরুশকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকির পাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. শাহিদুল হক (৪২) ওরফে পুতু মেম্বার, ঈদগাও ইসলামাবাদ ইউনিয়নের উত্তর পাহাশিয়াখালী এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. সেলিম (৪৫), নুনিয়ারছড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. হানিফ (৩৫) ও পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি মৌলভীপাড়া এলাকার নুর নবীর মেয়ে রিপা মনি (১৯)।

ডিবি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী মোহাম্মদীয়া গলিস্থ সৈকত আবাসন (গণপূর্ত ভবন) এর ৯ তলার বিল্ডিং এর ৫ম তলায় একটি ফ্ল্যাট পতিতা ব্যবসা চলার খবরে সেখানে অভিযান চলে। অভিযানে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। ওই ফ্ল্যাট থেকে জব্দ করা হয়েছে ১৫টি কনডম। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন পালিয়ে গেলেও চারজন আটক হন।

আটকরা জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশকে জানিয়েছে, মো. সেলিম ও মো. হানিফ ওই বিল্ডিং এর দুইটি ফ্লাটের কেয়ারটেকার। তারা উভয়ে বিভিন্ন জায়গা থেকে পতিতা সংগ্রহ করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পতিতা ব্যবসা চালিয়ে আসছে। একই সাথে তারা মানব পাচারেও জড়িত বলে জানান। আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ইন্সপেক্টর) মানস বড়ুয়া পূর্বকোণকে বলেন, আটকদের বিরুদ্ধে মানব পাচার দমন আইনে মামলা দায়ের করে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড সিপি) মো. মাসুম খাঁন বলেন, শহিদুল হক ওরফে পুতু মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগের জনশ্রুতি রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অবৈধ কার্যাকলাপে সে জড়িত রয়েছে এমন খবরও ছিল। অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে এই অপরাধীসহ চারজন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer