প্রকাশিত: ১৮/০২/২০২০ ৮:৩৯ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় ৪ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২ টার দিকে ৬ ও ৩ নাম্বর ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। ক্যাম্প পুলিশের ইনচার্জ মোবারক হোসেন জানান, উক্ত ক্যাম্পে মৌলভী আকিজ, হাফেজ হাশেম, মৌলভী হামজা ও মৌলভী আলী আহম্মদসহ বেশকয়েকজন আসামি অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালালে রাতের অন্ধকারে শত শত উচ্ছৃঙ্খল লোক, সন্ত্রাসী রোহিঙ্গা যুবকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ৪ কনস্টেবল আহত হন।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে উখিয়া থানার ওসি মর্জিয়া আক্তার মর্জু স্বীকার করেছেন।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...