প্রকাশিত: ১৮/০২/২০২০ ৫:০৫ পিএম , আপডেট: ১৮/০২/২০২০ ৬:০৯ পিএম

টেকনাফে সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশী পর্যটককে একদল যুবক অশালীন ভাষায় গালি-গালাজের ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় এক যুবককে জনপ্রতিনিধির সহায়তায় আটক করেছে পুলিশ।

১৮ই ফেব্রæয়ারী দুপুর ২টারদিকে উপজেলার হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জাহাজে বিদেশী পর্যটক উত্ত্যক্তকারী গ্রæপের সদস্য হ্নীলা নাটমোরা পাড়ার হাফেজ আব্দুল খালেকের পুত্র সালমান (১৯) কে ডেকে নিয়ে বিদেশী পর্যটকের উপর অশালীন আচরণ সম্পর্কে অবহিত হন। এরপর টেকনাফ মডেল থানা পুলিশের নিকট এই যুবককে সোর্পদ করা হয়।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, টেকনাফের বাসিন্দা আটক সালমানের বন্ধু ফয়সাল এই ভিডিও সামাজিক যোগাযোগ ছড়িয়ে দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে বিদেশী পর্যটকদের উপর এই ধরনের আচরণে চরম ক্ষুদ্ধ হয়ে উঠেন। তখন দেশের ভাবমূর্তির কথা বিবেচনা করেই এই অপরাধী যুবককে আটক করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এইদিকে সমাজের এসব অপরাধের বিরুদ্ধে পুলিশ ও জনপ্রতিনিধিরা সোচ্চার থাকায় সমাজের সুশীল সমাজের সবাইকে স্বাগত জানিয়েছেন।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...