প্রকাশিত: ১৬/০২/২০২০ ৯:৩৯ এএম

সরওয়ার আলম শাহীন :
উখিয়া থানায় বিদায় ও বরণ অনুষ্টানে উখিয়া থানার নবাগত ও কক্সবাজার জেলার প্রথম নারী ওসি মর্জিনা আকতার মর্জু বলেছেন, অনেক কথা হয়েছে,আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। একটু সময় দেন,আমার কাজের মাধ্যমে সব প্রমাণ পেয়ে যাবেন। আপনার বস ভাল হলে সবকিছুতে পরিবর্তন আসতে বাধ্য। বর্তমানে কক্সবাজারে এমন বস,রা রয়েছেন যারা সারা বাংলাদেশে আলোচিত। যেখানে এমন বস রয়েছেন, সেখানে উখিয়া বাসি তার সুফল অবশ্যই পাবে। আমি চেষ্টা কবর সকলের সহযোগিতায় সুন্দর উখিয়া গড়তে। এ জন্য নবাগত ওসি মর্জিনা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শনিবার রাত ৯ টায় উখিয়া থানা চত্বরে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান,সহকারী পুলিশ সুপার আমরানুল হক মারুফ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী,রামু থানার ওসি মোঃ আবুল খায়ের, উখিয়া থানার বিদায়ী ওসি মোঃ আবুল মনসুর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী,হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম,উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহামদ, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম,এ মঞ্জুর, উপজেলা যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মকবুল হোসেন মিথুন প্রমুখ।

পুরো অনুষ্টানটি সঞ্চালনা করেন উখিয়া থানার এস আই সিম্পু বড়ুয়া।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...