প্রকাশিত: ১৫/০২/২০২০ ২:৫৭ পিএম

বলরাম দাশ অনুপম :
কক্সবাজার জেলায় প্রথম বারের মত চালু করা হয়েছে ফ্রি ওয়াই ফাই জোনের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জেলার ৩৫টি স্থানে এই ফ্রি ওয়াই ফাই জোনের যাত্রা শুরু হয়। শনিবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এর আনুষ্টানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। পরে আয়োজিত এক সমাবেশে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন-ডিজিটাল বাংলাদেশ গড়বে তরুণ সমাজেই। তরুণ সমাজ তথ
ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিমন্ত্রী পলক এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-শুধু ফেইসবুকিং করলে হবে না। ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করতে হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব-এরসভাপতিত্বে অনুস্টিত উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া
আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.
কর্ণেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer