১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

এম.কলিম উল্লাহ, উখিয়াঃ
উখিয়া উপজেলার কোটবাজারে দক্ষিণ পাশে গ্যাসপাম্প সংলগ্ন এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ দুপুর ১.৪৫ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার ১নং ওয়ার্ডের আলতাছ হোসেনের ছেলে আব্দুল হাকিম (প্রকাশ হাকিম )বলে জানা গেছে।
জানা যায় দুপুর ১.৪৫ মিনিটের সময় কোট বাজার থেকে উখিয়া যাওয়ার পথে রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত ড্রামট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে আব্দুল হাকিম নিহত হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কোট বাজারে মোটরসাইকেল এক্সিডেন্ট এর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পাঠকের মতামত