প্রকাশিত: ০৫/০২/২০২০ ৭:৩০ পিএম

রোহিঙ্গা শরণার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য সৌদি আবর থেকে ৪০ হাজার কার্টন কোরবানির পশুর মাংস আমদানি করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসব মাংসে যাতে কোনো ধরনের শুল্ক আরোপ করা না হয় সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়া হয়েছে।
বুধবার (০৫ ফ্রেবুয়ারি) বণিজ্য মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। চিঠিতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য সৌদি আবর থেকে ৪০ হাজার কার্টন কোরবানি পশুর মাংস আসছে। এসব পশুর মাংস আমদানি করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মাংস বিনামূল্যে বিতরণের জন্য সৌদি আরবের সংস্থা গ্লোবাল কনটেইনার্স শিপিং কোম্পানি এসব মাংস প্রেরণ করছে। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ ছাড়া বিক্রয় বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

দুযোর্গ ও ত্রাণ মন্ত্রণালয়ের ওই চিঠিতে আরও বলা হয়, এসব দ্রব্যাদি চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধির উপস্থিতিতে সরাসরি চট্টগ্রাম বন্দরে গৃহীত হবে। এ ত্রাণ সামগ্রী বাংলাদেশের কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer