প্রকাশিত: ০৫/০২/২০২০ ১:১১ পিএম

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে আসছিল দুই যুবক। কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেফতার হন তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ হাজার পিস ইয়াবা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।
গ্রেফতার দুইজন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বেথুয়া এলাকার আবু মুছার ছেলে ও চকরিয়ার বিএমচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারর সম্পাদক মো. রমিন (২৩) ও একই এলাকার মীর আহমদের ছেলে খোরশেদ আলম (১৯)।
র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল করে চট্টগ্রাম শহরে ঢুকছিল দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মোটরসাইকেলের পেছনে বক্সে ভরে এসব ইয়াবা নিয়ে আসছিল তারা।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer