প্রকাশিত: ০৪/০২/২০২০ ১:৩৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া থানা পুলিশের হাতে অত্যাধুনিক বিদেশী ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড এ,কে ৪৭ রাইফেলের গুলিসহ এক সন্ত্রাসী আটক হয়েছে। আটক সন্ত্রাসী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্ধা।

উখিয়া থানা পুলিশের ওসি আবুল মনসুরের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই প্রভাত কর ও এ এস আই ফখরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার বেলা ৩ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় চেকপোস্ট বসিয়ে টেকনাফ গামী একটি মটর সাইকেল থেকে আবু হোবাইব (২৫) নামের এক সন্ত্রাসীকে বিদেশী অত্যাধুনিক ওয়ান শুটার গান,৫ রাউন্ড এ,কে ৪৭ রাইফেলের গুলিসহ আটক করে। আটক সন্ত্রাসী আবু হোবাইব টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ের উত্তর শিলখালী গ্রামের মকছুদুর রহমানের পুত্র। আটক সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল মনসুর।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...