প্রকাশিত: ৩০/০১/২০২০ ৬:১৫ পিএম

প্রেমের টানে কুষ্টিয়ায় পালিয়ে আসা এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার হরিপুর ইউনিয়ন শালদহ গ্রাম থেকে ওই তরুনীকে আটক করে।

আটক ওই তরুনীর নাম উম্মুল খায়ের (২২) । তিনি মায়ানমারের মংডু উপজেলার সিতা পরীক্ষা গ্রামের ফজল হকের মেয়ে। পরিবারের সঙ্গে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী থাইনখালী ১৭ নম্বর ক্যাম্পে বসবাস করেন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ৭ মাস আগে কুষ্টিয়ার এক যুবকের সঙ্গে রোহিঙ্গা তরুণী উম্মুল খায়েরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে গত শনিবার ওই নারী কক্সবাজার ক্যাম্প থেকে কুষ্টিয়ায় পালিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামে অভিযান চালিয়ে ওই তরুণীকে আটক করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) গোলাম সবুর জানান, রোহিঙ্গা তরুণী আটকের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটিকে কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে। এ ছাড়া ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer