প্রকাশিত: ৩০/০১/২০২০ ৯:২৩ এএম

নুরুল করিম রাসেল, টেকনাফ ::
টেকনাফ স্থল বন্দরে সতর্কতা, মেডিকেল টীম গঠন
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে টেকনাফ স্থল বন্দরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। টেকনাফ স্থল বন্দর ইমিগ্রেশন যাতায়াত বন্ধ থাকলেও মিয়ানমার হতে পণ্যবোঝাই জাহাজ ও ট্রলারের নিয়মিত যাতায়াত রয়েছে। ফলে বন্দরে আগত ট্রলারের মাঝি-মাল্লাদের চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ রাখছে বন্দর কর্তৃপক্ষ। টেকনাফ স্থল বন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বর্তমানে টেকনাফ বন্দরে ২০টির মতো মিয়ানমারের ট্রলার নোঙ্গর করা রয়েছে। এতে মিয়ানমারের আকিয়াব সহ বিভিন্ন জেলার অর্ধশতাধিক নাগরিক রয়েছে। ট্রলারের এসব মাঝি-মাল্লার বন্দরের বাহিরে যেতে পারেননা। বন্দরের অভ্যন্তরেও তাদের চলাচল সীমিত রাখা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর জরুরী মেডিকেল টীম গঠন করা হয়েছে। মেডিকেল টীম সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে। একজন করে মেডিকেল অফিসার, উপসহকারী মেডিকেল অফিসার, নার্স ও ব্রাদার থাকবেন মেডিকেল টীমে। স্থল বন্দরে কোন শ্রমিকের সর্দি-জ্বর সহ কোন ধরনের সন্দেহজনক লক্ষণ দেখা দিলে হাসপাতালে জানাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে ১২টি দেশে ছড়িয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেলেও সে তালিকায় নেয় মিয়ানমারের নাম। যদিও মিয়ানমারের সাথে চীনের সীমান্ত রয়েছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer