প্রকাশিত: ২২/০১/২০২০ ৫:২৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::
চলতি মাসে এবার দ্বিতীয় দফায় আত্মসমর্পণ করবেন কক্সবাজারের উখিয়া-টেকনাফের অর্ধশতাধিক ইয়াবা ব্যবসায়ী।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে দ্বিতীয় দফায় ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন। এর আগে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।

মো. ইকবাল হোসেন জানান, ১০২ জন ইয়াবা ব্যবসায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করার পর তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট দেয়া হয়েছে। এরপর দ্বিতীয় দফায় আত্মসমর্পণের জন্য সম্মতি জানিয়েছেন আরও অর্ধশতাধিক। তাদের মধ্য থেকে ৩০ জন ইতোমধ্যে সেফহোমে চলে গেছেন।

তিনি আরও জানান, যারা নিজেদের অপরাধ শিকার করে স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছেন তাদের এ সুযোগ দেয়া হচ্ছে। চলতি মাসের শেষের দিকে ২৮ বা ২৯ জানুয়ারি হতে পারে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে ১০২ জন আত্মসমর্পণ করেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer