প্রকাশিত: ২১/০৭/২০২২ ৯:১১ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন জাল সনদপত্র এবং এসব তৈরির সরঞ্জামসহ ৫জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উখিয়া লম্বাশিয়া ১ নম্বর ক্যাম্পে আবদুল্লাহ নামক এক রোহিঙ্গার বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. আবদুল্লাহ (৩৭), আবুল খায়ের (১৮), মো. ইসমাইল (৪৫), মো. ত্বালহা (৬০) ও মো. হারুন (৩৬)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

তিনি বলেন, আটককৃতরা রোহিঙ্গাদের ঘরে বসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অল্প সময়ের মধ্যে ভুয়া এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন প্রকার জাল সনদ তৈরি করে আসছিলেন। এ ধরনের ভুয়া জাল সনদ ও আইডি তৈরির তথ্য পেয়ে আমরা গোয়েন্দা নজরদারি বাড়াই।

পরে বুধবার অভিযান চালিয়ে এ চক্রের পাঁচজনকে আটক করতে সক্ষম হই। এসময় চারটি ল্যাপটপ, আটটি স্মার্টফোন, চারটি পেনড্রাইভ, দুটি স্ক্যানার-প্রিন্টার ও চেকবইসহ বিপুল পরিমাণ ভুয়া এনআইডি, ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন জাল সনদপত্র জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে তারা সাধারণ রোহিঙ্গাদের অবৈধভাবে নকল বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...