প্রকাশিত: ২৭/০১/২০২২ ৩:৫৫ পিএম


উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৮ (এপিবিএন) সদস্যরা। আটকরা হলেন- বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে জামাল হোসেন (৪০), মোহাম্মদ আলীর ছেলে ওমর (২৯), আব্দুল রশীদের ছেলে ফয়েজ আহমেদ (৩৫), আব্দুল হাশিমের ছেলে কামাল নাছের (৩৪) ও আব্দুল আমিনের ছেলে কামাল।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। মূলত তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান এপিবিএনের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer