প্রকাশিত: ২০/০১/২০২০ ৩:৩৮ পিএম

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের উখিয়ার নুরুল হারুন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃত ১৯ জানুয়ারী প্রকাশিত বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা গেছে।

সে ২০০৮ সালে বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১০ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে জিপিএ-৫ সহ এইচএসসি পাশ করেন। এরপর সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে এলএলবি (অনার্স) এবং এমএলএম (মাস্টার্স) এ উত্তীর্ণ হন।

পরবর্তীতে ১২তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাতে সফলতার সহিত পাশ করে উক্ত চাকরীতে নিয়োগ পান।

প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়ে অসংখ্য প্রার্থীকে পেছনে ফেলে তার এই অর্জন উখিয়া উপজেলাকে ধন্য করেছে বলে মনে করেন এলাকাবাসী।

নুরুল হারুন জানান,ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্রত নিয়ে সে বিচারবিভাগে যোগদান করছে তা যাতে সর্বোচ্চ সততা ও নিষ্টার সাথে পালন করতে পারে তার জন্য সে সবার কাছে দোয়া প্রত্যাশী।

উল্লেখ্য, নুরুল হারুন উখিয়া উপজেলার বালুখালী গ্রামের আলহাজ্ব নুরুল হক ও রশিদা বেগমের কনিষ্ঠ সন্তান। এডভোকেট জমির উদ্দিন ও প্রফেসর সিরাজুল হক সিরাজ তার চাচা।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer