প্রকাশিত: ১৬/০১/২০২০ ৩:১৭ পিএম

গত মঙ্গলবার খুটাখালী এলাকায় সড়ক দূঘটনায় আহত নুরুল আমিন (৪৫) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি …. রাজেউন)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চকরিয়ার ডুলাহাজারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।

একই দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ছৈয়দ হোসেন প্রকাশ (চক্ষু)।গুরুত্বর আহত হয়েছিলেন নোহা গাড়ীতে থাকা ৫ যাত্রী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার খুটাখালীর নয়াপাড়া নতুন মসজিদের পার্শ্বে কক্সবাজারগামী কাভার্ডভ্যানের চাকা পরিবর্তনের সময় চট্টগ্রাম এয়ারপোর্ট হতে হাজীদের বহনকারী একটি নোহা কুয়াশায় আচ করতে না পেরে পিছনে ধাক্কা দেয়।
এতেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় কক্সবাজার অভিমুখী নোহা গাড়ীটি।
এসময় লেগুনা গাড়ীটিও সড়ক থেকে ছিটকে পড়ে। এতে নোহা মাইক্রোবাস যাত্রী ছৈয়দ হোসেন ঘটনাস্থলে মারা যায়।
লেগুনা ও নোহা মাইক্রোবাসের আরো পাঁচ যাত্রী আহত হয়। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer