প্রকাশিত: ১২/০১/২০২০ ৬:৩৯ পিএম , আপডেট: ১২/০১/২০২০ ৮:৪৮ পিএম
ছবি/ প্রতীকী

নিজস্ব প্রতিনিধি::

ছবি/ প্রতীকী

উখিয়ায় রোহিঙ্গার হাতে জাকির হোসেন (৩০) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।রোববার (১২ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাকির হোসেন উখিয়ার জামতলী এলাকার মৃত্ আবু আহমদের ছেলে। এঘটনায় সেলিম উল্লাহ (৩২) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার বিকেলে ওই এলাকার ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের বি- ব্লকে তুচ্ছ ঘটনা নিয়ে ঘুষি ও লাটি নিয়ে আঘাত করা হয়। এরপর প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আবুল মনছুর।

ওসি আবুল মন্ছুর জানান, ‘ শুক্রবার বিকেল ৪ টার দিকে জামতলী ক্যাম্পে তুচ্ছ ঘটনায় সেলিম উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবক জাকির হোসেন নামের এক যুবককে কিল, ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়।পরে স্বজনরা দ্রুত প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রোববার বিকালে চকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...