প্রকাশিত: ০৬/০১/২০২০ ৪:০৩ পিএম , আপডেট: ০৬/০১/২০২০ ৪:০৫ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডকইয়ার্ডে পুড়ল এলসিটি কাজল নামের একটি জাহাজ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নদীর দক্ষিণ পাড়ে ইছানগর বিএফডিসি মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে জাহাজের প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে।

পুড়ে যাওয়া এলসিটি কাজলের কোয়ার্টার মাস্টার জাহেদুল হক জানান, এলসিটি কাজল টেকনাফ থেকে সেন্ট মার্টিনে দ্বীপে পর্যটক পরিবহন কাজে নিয়োজিত ছিল। তিন মাস আগে কর্ণফুলী উপজেলার ইছানগর বিএফডিসি মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডে মেরামত করার জন্য জাহাজটি আনা হয়। মেরামত কাজ প্রায় শেষ। আজ সকাল সাড়ে ৯টার দিকে শেষ পর্যায়ের মেরামত কাজ চলার সময় ওয়েল্ডিং থেকে আগুন লেগে যায়। এতে জাহাজের কেবিনসহ সব মালামাল পুড়ে যায়। এতে জাহাজের প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

জানতে চাইলে ঘটনাস্থল থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক শামীম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সুত্র, এনটিভি

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...