প্রকাশিত: ২৭/১২/২০১৯ ৬:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদকঃ
প্রতি বছরের মতো এবারো গরীব, দুস্থ ও শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় স্থানীয় রামু উপজেলার খুনিয়াপালং এবং রাজারকুল ইউনিয়নের ৪০০’শ মানুষকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি ১০ ডিভিশনের জিওসি এর পত্নী ও সেপকস কক্সবাজার অঞ্চলের সভাপতি শারমিন মাঈন। এ সময় সেপকস কক্সবাজার অঞ্চলের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় শীতবস্ত্র পাওয়া সাধারণ মানুষ জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, চলতি মাসে রামু সেনা নিবাসের পক্ষ থেকে গরীব অসহায় মানুষদের মাঝে সাড়ে সাত হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer