প্রকাশিত: ২৪/১২/২০১৯ ১০:২৩ এএম

গিয়াস উদ্দিন ভুলু::
টেকনাফে র‍্যাবের সাথে গোলাগুলিতে রুবেল নামে এক মাদক ব্যবসায়ী নিহত।

জানা যায়, ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) গভীর রাত দেড়টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়ন জাদিমুড়া এলাকায় মাদক কারবারে জড়িত অপরাধীদের সাথে গোলাগুলি সংঘটিত হয়েছে। উক্ত ঘটনায় এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র,গুলি ও ইয়াবা।নিহত যুবক হচ্ছে,হ্নীলা রঙ্গীখালী এলাকার মোঃ আবু সিদ্দিকের পুত্র মোঃ রুবেল(২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ টেকনাফ শাখার ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদে র‍্যাব জানতে পারে টেকনাফ হ্নীলা জাদিমুড়া এলাকায় মাদক পাচারে জড়িত বেশ কয়েকজন অপরাধী উক্ত স্থানে অবস্থান নিয়েছে।

সেই তথ্য অনুযায়ী র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করতে গেলে মাদক পাচারে জড়িত সদস্যরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষন শুরু করে। এরপর আত্মরক্ষার্থে র‍্যাবের পক্ষে থেকে পাল্টাগুলি ছোঁড়া হয়।

উক্ত ঘটনায় উভয় পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী রুবেল(২২) গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেরে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌছার পর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এদিকে র‍্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী একটি অস্ত্র,৩ রাউন্ড তাজা কার্তুজ,২ রাউন্ড কার্তুজের খালীখোসা, ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, নিহত মাদক কারবারী গত কয়েকদিন আগে টেকনাফ সদর ইউনিয়ন হাবিরছড়া এলাকা হতে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামী এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer