প্রকাশিত: ০৯/১২/২০১৯ ১০:০৮ এএম

কায়সার হামিদ মানিক,উখিয়া::
কক্সবাজারেরর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হলেন মোহাম্মদ আবদুল্লাহ(২০)। সে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সি -২ব্লকের বাসিন্দা নুরুল আলমের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। রবিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।কুতুপালং ক্যাম্পের ইলিয়াস মাঝি জানান, তুচ্ছ ঘটনার জের ধরে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরো বলেন ক্যাম্প পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়া হয়েছে। মধুরছড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোবারকের নেতৃত্ব একদল ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌছেন। রোহিঙ্গাদের সহযোগীতায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল মনসুর লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেন,এবং এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...