প্রকাশিত: ০১/১২/২০১৯ ৫:৪৯ পিএম , আপডেট: ০১/১২/২০১৯ ৬:২৭ পিএম

বার্তা পরিবেশক
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (উএফপি) এর সহায়তায় রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) উখিয়া উপজেলার খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান উন্নয়ন (ইএফএসএন) প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠীকে বিভিন্ন আত্ননির্ভরশীল মহিলা দলে সংগঠিত করে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে মোট ৪৪০ টি আত্ননির্ভরশীল দলে দলীয় ব্যবসা পরিচালনার জন্য দলীয় ব্যংক হিসাবে এককালীন অর্থ সহায়তা প্রেরণ কার্যক্রম শুরু করেছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান রবিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন ইউনিয়নের মোট দশটি আত্ন নির্ভরশীল দল-এর বিশ জন প্রতিনিধিদের মধ্যে দলীয় ব্যবসা পরিচালনার জন্য মোট দশটি চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। চেক বিতরণকালে তিনি উপকারভোগীদের এ অর্থ দিয়ে সঠিকভাবে দলীয় ব্যবসা পরিচালনা করে নিজেদের ভাগ্য উন্নয়নে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি এ কর্মসুচীর সফলতা কামনা করেন। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাব্লিউএফপি প্রতিনিধি সেনোয়ারা বেগম, ডাব্লিউএফপি প্রতিনিধি নাজনীন আহমেদ, প্রকল্পের রিক প্রতিনিধি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খন্দকার শামছুর রহমান, উপজেলা প্লানিং, মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক। রিক-ইএফএসএন প্রকল্প সমন্বয়কারী মো: রুহুল কুদ্দুস উক্ত চেক বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন। রুহুল কুদ্দুস জানান, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (ডাব্লিউএফপি) এর সহায়তায় রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) উখিয়া উপজেলার ১১০০০ হতদরিদ্র মহিলাদের খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরনের জন্য কাজ করছে। উপকারভোগীদের দলীয় ব্যবসার জন্য এ অর্থ তাদের জীবকায়নে তথা টেকসই উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখবে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer