প্রকাশিত: ০২/১২/২০১৯ ৬:৫০ পিএম

বার্তা পরিবেশক :
কক্সবাজার সিটি কলেজ রিসোর্স ভবন – ২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । ১ ডিসেম্বর বিজয়ের মাসে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কক্সবাজার সিটি কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ।

তিনি বলেন , নিজস্ব অর্থায়নে নতুন ভবনের এ কাজের মাধ্যমে সিটি কলেজ সমৃদ্ধির পথে আরো এক ধাপ এগিয়ে গেল। অত্যাধুনিক ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় আরো বেশী অবকাঠামো এ কলেজে দরকার। কক্সবাজার শহর ও দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সিটি কলেজকে এ অবকাঠামো গঠনে পৌরসভার পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সিটি কলেজ অধ্যক্ষ ক্য থিং অং । তিনি বলেন , এ ভবনটি বর্তমান রিসোর্স ভবনটির বর্ধিতাংশ। প্রায় ১২ হাজার ছাত্রছাত্রীর চাপ মোকাবেলায় এ ভবনটি কিছুটা লাঘব করবে বটে , আমাদের আরো ভবন দরকার । ১০ তলা ভবন নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। আমরা সকলের সহযোগিতা কামনা করি।

এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , জিবি সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম , অনুষদ প্রধান , বিভাগীয় প্রধান ও শিক্ষক মন্ডলী। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক জহিরুল ইসলাম।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer