প্রকাশিত: ০২/১২/২০১৯ ৯:৫২ এএম

বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযান পরিচালনার সুবিধার্থে শূন্য লাইন থেকে ১ কিলোমিটারের বাইরে বিদ্যমান ১২৬টি বিওপি সীমান্ত সন্নিকটে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও সীমান্ত অপরাধ থেকে মুক্ত রাখতে স্থানীয় জনগণকে সাবলম্বী করে তুলতে বিজিবির ‘আলোকিত সীমান্ত’ শীর্ষক একটি প্রকল্প চালুর পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নবম বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তির পূর্বে এবং চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষার পূর্বে ডোপ টেস্ট সিস্টেম চালু করার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। এছাড়া বিভিন্ন সময় যারা(সন্ত্রাসী, ডাকাত, দস্যু) আত্মসমর্পণ করেছে বৈঠকে তাদের কার্যক্রম মনিটর করার সুপারিশ করা হয়।

একই সঙ্গে শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যাতে কোনোভাবেই কোনো অপরাধ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে সে বিষয়গুলো মনিটর করতে সংশ্লিষ্ট সবাইকে তৎপর থাকতে সুপারিশ করা হয়। কমিটি দেশের সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে কার্যকরী করার সুপারিশ করে। পাশাপাশি কমিটি কারা অধিদফতর, পুলিশ হাসপাতাল, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজনীয় ডাক্তার নিয়োগ এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য নীতিমালা প্রণয়ণের সুপারিশ করে। এছাড়া কারাগারে মেডিকেল ইউনিট খোলার সুপারিশ করে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১২৬টি বিওপি সীমান্তের সন্নিকটে স্থানান্তরের ফলে পরিত্যক্ত ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্ত এলাকায় চারটি পরিত্যক্ত বিওপিকে সংসদীয় কমিটির সুপারিশের আলোকে ‘বঙ্গবন্ধু শিক্ষা নিকেতনে রূপান্তরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এছাড়াও সীমান্তবর্তী এলাকার ৫০ জন নাগরিককে বিজিবির ‘আলোকিত সীমান্ত’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...