প্রকাশিত: ০১/১২/২০১৯ ৯:০৮ এএম

ডিসেম্বরের প্রথম দিন আজ। অথচ রাজধানীবাসীর গায়ে পশমের জামা কিংবা কানটুপি পরে চলার সেই পরিচিত দৃশ্যটা উধাও। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। মাসের অনুপাতে তা অনেকটাই বেড়েছে। তাই হিমের পরশ উপভোগের বদলে এখনো গায়ে সুতির জামা পরেই রাস্তায় লোকজন। শীতের পথে মূলত ভিলেন মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, যা এখন বঙ্গোপসাগরে বিদ্যমান।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, শীতের আমেজ আপাতত অধরা। আশার কথা একটিই- যদি পশ্চিমী ঝঞ্ঝা বায়ুস্তরের কিছুটা নিচ দিয়ে যায়, তা হলে তার হাত ধরেই কাশ্মীর-হিমালয়ের শীতল হাওয়া অনুঘটক হয়ে ঢুকবে বাংলাদেশে। না হলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের আগে শীত তো দূরের কথা, তার পরশটুকুও পাবে না নগরবাসী।

আপাতত এটি বলাই যায়, ডিসেম্বরের শেষে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে ২০১৯ সালকে বিদায় জানাবে প্রকৃতি। মাসের শেষার্ধে উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে জানুয়ারিতে গোটা দুই তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...