প্রকাশিত: ২৬/১১/২০১৯ ৯:৪৫ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অনুমতি ব্যতিত পাহাড় কাটার অভিযোগে বাইপাস সড়কের নতুন জেলখানার সামনে পালস স্কুল সংলগ্ন ব্র্যাক নার্সারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় আরো ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার ২৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা আদায় করেন। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র মতে, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে চাঁদপুর হাজীগঞ্জের মেসার্স রনি ব্রিক্স-২’কে (ছাড়পত্রের শর্ত ভঙ্গ) ১ লাখ ৫০ হাজার টাকা, কক্সবাজার সদরের পালস স্কুল সংলগ্ন ব্রাক নার্সারী’কে (পাহাড় কর্তনের অভিযোগ) ১০ হাজার টাকা, নোয়াখালীর বেগমগঞ্জের রুপসা অটোমেটিক রাইসমিল’কে (ছাড়পত্রের শর্ত ভঙ্গ) ৫ হাজার টাকা এবং ফেনীর ফজলুল হক খান এ্যালু: ইন্ডা: লিমিটেড’কে (ছাড়পত্রের শর্ত ভঙ্গ) ৫ হাজার টাকা সহ করে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, অনুমতি ব্যতিত পাহাড় কাটা ও পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...