প্রকাশিত: ২৩/১১/২০১৯ ৯:২৬ এএম

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্টার পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই বিয়ে বাড়িতে ব্যতিক্রম এ ঘটনা ঘটে। এমন উপহার প্রদান করায় ওই এলাকায় ঘটনাটি রীতিমত বেশ সাড়া ফেলেছে। বিয়েতে নবদম্পতিকে পেঁয়াজ উপহার দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বেশ আলোচনার সৃষ্টি হয়।

জানা যায়, কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের কৃতি সন্তান, কক্সবাজার হোটেল সি-কিং এর ব্যবস্থাপক মিজানুল হকের সঙ্গে টেকনাফ পৌরসভার সাংবাদিক আবুল কালাম আজাদের কন্যা অাফরিন সুলতানা রুমির বিয়ে হয়। বিয়ে উপলক্ষে বৃহস্পতি ও শুক্রবার চলে জমকালো আয়োজন। অনুষ্ঠানে যোগদেন জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও রামুর আলোকিত মানুষজন।

সন্ধ্যায় গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী ও কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা, পুলিশ কনেস্টেবল নেওয়াজ ১২ কেজি পেঁয়াজ বাজার থেকে ১২শ টাকায় ক্রয়ের পর রেপিং করে বিয়েতে যায় এবং উপহার হিসেবে রেপিং করা পেঁয়াজের বাক্স মিজান-রুমি দম্পতিকে প্রদান করে।

এসময় ওই অনুষ্ঠানে আসা অতিথিদের মাঝে বিষয়টি বেশ হাস্যরস তৈরি করে। অনেকে এ মুহূর্তটি ধারণ করতে কেউ ভিডিও আবার কেউ ছবি তুলে রাখে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...