প্রকাশিত: ১৮/১১/২০১৯ ১০:৫০ এএম

নিজস্ব প্রতিনিধি::
উখিয়ায় ইয়াবা কারবারি ও মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে আহত হয়েছে শাশুড়ি মোরশেদা বেগম (৬০) ও তার ছেলে হেলাল উদ্দিন (৩৫)। ঘটনাটি ঘটেছে রবিবার ১৭ নভেম্বর সকালে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুমখা পশ্চিম বড় বিল গ্রামে।
উখিয়া থানার সাব ইন্সপেক্টর এস আই আলিমুদ্দিন খবর পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
উখিয়া থানায় দায়েরকৃত এজাহা সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের শিলখালী গ্রামের আব্দুস সালামের পুত্র আব্দুল আমিন (৩৫) বেশ কয়েক বছর আগে পশ্চিম বড়বিল গ্রামে এসে আশ্রয় নেন। এর সুবাদে একই এলাকার মৃত জাকির হোসেন কন্যা জাহানারা বেগম কে বিবাহ করে।
এলাকাবাসী অভিযোগ করে জানান বিভিন্ন সংস্থার সোর্স পরিচয় দিয়ে আব্দুল আমিন নিরীহ জনগণকে ভয় ভিতি প্রদর্শনসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল। তিনি ইয়াবা ক্রয় বিক্রির পাশাপাশি মাদকাসক্ত হয়ে এলাকায় উশৃংখল জীবনযাপন লিপ্ত হয়।এছাড়াও তার স্ত্রী জাহানারা বেগম অসামাজিক কার্যকলাপ জড়িত থাকার
অভিযোগে একাধিকবার পুলিশের হাতে আটক হন। এদিকে এসব অবৈধ কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় উৎশৃংখল মাদকাসক্ত আব্দুল আমিন গত রবিবার ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে শাশুড়ি মোরশিদা বেগম ও তার ছেলে হেলাল উদ্দিনকে আক্রমণ করে। শুধু তাই নয় অপর ছেলে বেলাল উদ্দিন কে হত্যা করা হবে বলে প্রকাশ্য হুমকি দিচ্ছে।
৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় মেম্বার মোহাম্মদ শাহজাহান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন বহিরাগত আব্দুল আমিন আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে নিরহ মানুষকে নির্যাতন করে নানারকম প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক বিক্রি ও ইয়াবা পাচারের অভিযোগ রয়েছে। মেম্বার আরো বলেন এসব অপকর্মের জড়িত থাকায় তাকে এলাকা ছাড়া করা হয়েছিল।
এদিকে হত্যা অপচেষ্টার ঘটনায় শাশুড়ি বাদী হয়ে উখিয়া থানায় মাদকাসক্ত ইয়াবা কারবারি আব্দুল আমিনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। উখিয়া থানার ডিউটি অফিসার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন জড়িত আমিন কে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...