প্রকাশিত: ১২/১১/২০১৯ ১:০৪ পিএম

উখিয়া নিউজ ডটকম:
নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট ও ফেনী জেলার মহিপাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে ৪৭ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আটকের বিষয়টি জানানো হয় র‌্যাব-৭ এর পক্ষ থেকে।

আটক দুইজন হলেন- গাজীপুর জেলার শ্রীপুর থানার ছিটপাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন সিরাজ (৩০) ও কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২)।

এদের মধ্যে জসিম উদ্দিন সিরাজকে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবাসহ ও সাইফুল ইসলামকে ফেনীর মহিপাল থেকে ২৮ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার এএসপি মো. মাশকুর রহমান বলেন, জসিম উদ্দিন সিরাজ কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে এসেছিলেন। চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। সাইফুলও কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসেছেন। চট্টগ্রাম থেকে শ্যামলী পরিবহনের বাসে করে সেই ইয়াবা ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...
Single Page Footer