প্রকাশিত: ১২/১১/২০১৯ ৯:৩১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত ও শতাধিক আহত হবার খবর পাওয়া গেছে। জানা যায়, সঙ্গে তুর্ণা নিশীথার সাথে উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেন। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক বিডি২৪লাইভকে বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার কাজে কোন ধরণের ত্রুটি থাকবে না। আহত ৪০ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্ত চলছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় ইতোমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার আসল কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

এএস/ডিএ

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...