প্রকাশিত: ০৭/১১/২০১৯ ১০:০৮ এএম

চট্রগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে সাত রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ । আটককৃতরা রোহিঙ্গা নাগরিকরা হলেন, মো. ইলিয়াছ (২২) পিতা হামিদ হোসেন, জহির আলম(৩০) পিতা মৃত উলা মিয়া, মোঃ রফিক (২২) পিতা মৃত উলা মিয়া, মো. রফিক (৩৭) পিতা মৃত আবুল হোসেন, আলী হোসেন (২২) পিতা মৃত নুর আহমদ, মো. সাকের (২৮) পিতা আবদুল হামিদ ও সামশুল আলম (৪০) পিতা মৃত আমির হোসেন । বুধবার রাত আড়াই টার দিকে পুকুর পাড়ের ও দীঘির পাড় হতে রোহিঙ্গাদের গ্রেফতার করা হয়। তারা সবাই মিয়ানমারের আকিয়াব এলাকার বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা এতদিন নিরাপদে বসবাস করলেও সাম্প্রতিক সময়ে পুলিশের টানা অভিযানে তারা গা-ঢাকা দিয়েছে। প্রায় দুইশ রোহিঙ্গা পরিবার স্বেচ্ছায় কক্সবাজার ক্যাম্পে ফিরে গেছে। পটিয়া থানার উপ-পরিদর্শক কাজী জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কচুয়াই ইউনিয়ন হতে অভিযান চালিয়ে পুকুর পাড়ে ও দীঘির পাড়ের ভাড়া বাসা হতে সাত রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত রোহিঙ্গা নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাস করার অপরাধে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারায় মামলা করে আদালতে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...