প্রকাশিত: ০৪/১১/২০১৯ ১২:২৮ পিএম

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেই রোহিঙ্গা বাবুর্চিকে চাকরি থেকে বাদ দিয়েছেন ওসি বিমল চন্দ্র ভৌমিক। দীর্ঘদিন ধরে পুলিশ ফাঁড়ির রান্নার দায়িত্বে ছিলেন তিনি।

রোববার দৈনিক সমকাল ‘পুলিশের রোহিঙ্গা বাবুর্চি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ হয়। পরে সকাল ১০টার দিকে বাবুর্চির দায়িত্বে থাকা সিরাজ নামে ওই রোহিঙ্গাকে বিদায় করে দেন ওসি।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র প্রথম দিন ওই বাবুর্চির রোহিঙ্গা পরিচয় অস্বীকার করলেও রোববার তাকে রোহিঙ্গা স্বীকার করে বলেন, ‘তার রান্না খুবই সুস্বাদু ছিল। সে দীর্ঘদিন ধরে এখানে বাবুর্চির দায়িত্ব পালন করে আসছিল।’

বাবুর্চি সিরাজ জানান, ১০ বছর আগে মিয়ানমার থেকে মা-বাবার সঙ্গে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় আসেন। বর্তমানে জামালপাড়া গ্রামে ভাড়া বাসায় মা-বোনকে নিয়ে বসবাস করছেন। তার ছোট বোন রমজান বিবি পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে।

সিরাজ আরও জানান, প্রথমে ক্রসিং পুলিশ ফাঁড়িতে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করলেও পরে মূল বাবুর্চির দায়িত্ব পান। তার বেতন ছিল মাসে ৯ হাজার টাকা।

কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামশুল তাবরীজ জানান, পুলিশের মেসে রোহিঙ্গা বাবুর্চির বিষয়টি তিনি জেনেছেন। উপজেলার শিকলবাহায় যে রোহিঙ্গা বসতি গড়ে উঠেছে তা উচ্ছেদে অচিরেই অভিযান চালানো হবে।

পাঠকের মতামত

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...
Single Page Footer