প্রকাশিত: ০৩/১১/২০১৯ ১০:৪৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারস্থ র‌্যাব-১৫ উখিয়ায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা,অস্ত্র ও গোলাবারুদসহ ১০ বছরের দন্ডপ্রাপ্ত এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে।

র‌্যাব-১৫ এক মেইল বার্তায় জানায়,২ নভেম্বর শনিবার গোপন সংবাদে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়ার থানাধীন জামতলী বাজারের দক্ষিন পার্শ্বস্থ কবরস্থানের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত ১ নভেম্বর শুক্রবার রাত পৌনে ১১টায় র‌্যাব-১৫’র একটি দল আভিযান চালিয়ে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার জামাল আহম্মদ এর পুত্র লুৎফুর রহমান ওরফে লুতিয়া ওরফে মানিক(৩৪)কে গ্রেফতার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ানশুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২৪ লক্ষ ২৫ হাজার টাকা।

উল্লেখ্যযে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক এবং ডাকাতির অভিযোগে উখিয়া থানায় ১০টি মামলা রয়েছে।

র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...